×

জাতীয়

ঈদের আগেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৫:৪৮ পিএম

ঈদের আগেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তা

ছবি: ভোরের কাগজ

আসন্ন ঈদের আগেই অর্থ সহায়তা পাচ্ছেন বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্থ প্রত্যেককে নগদ সাড়ে সাত হাজার টাকা ও খাদ্যসামগ্রী দেবে ঢাকা জেলা প্রশাসন।

রবিবার (৯ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, বঙ্গবাজারে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার রেজিস্ট্রেশন করেছে। আগামী ঈদের আগেই ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা করে দেয়া হবে। যাদের দোকান আছে তারাসহ ভ্রাম্যমান হকারদেরও এই অর্থ সহায়তা দেয়া হবে। আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন বুথ চালু থাকবে। দরকার পড়লে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হবে।

ঢাকা জেলা প্রশাসক আরো বলেন, এছাড়া বেসরকারিভাবে যারা সহায়তা দিবে তাদেরকেও জেলা প্রশাসন থেকে সমন্বয় করা হচ্ছে। যেমন আজ বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। একই ক্ষতিগ্রস্ত যেন বার বার সহায়তা না পেয়ে সমান হারে সবার কাছে পৌঁছে। আমাদের কাছে তালিকা আছে। তালিকা দেখে সহায়তা দিবে বেসরকারি সংস্থারা। এছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা অনুসারে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদান দিবেন সেটাও দেয়া হবে।

মতবিনিময়কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, উপপরিচালক (ডিডিএলজি) আবু জাফর রিপন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App