×

জাতীয়

নূর ম্যানশনে ধোঁয়া, গাউছিয়া মার্কেটে ছড়ালো আতঙ্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৫২ পিএম

নূর ম্যানশনে ধোঁয়া, গাউছিয়া মার্কেটে ছড়ালো আতঙ্ক

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ঘোষিত অতি ঝুঁকিপূর্ণ রাজধানীর গাউছিয়া মার্কেটের পাশের নূর ম্যানশনে ধোঁয়া দেখে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান ফটকের পাশের একটি খাবার দোকানে ধোঁয়া দেখা দিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য মিনিট দশেকের মধ্যেই সেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, একটি দোকানে শর্টসার্কিট হলে কিছু ধোঁয়া দেখা দেয়, তবে আগুন ধরেনি। এরইমধ্যে ফায়ার সার্ভিস চলে আসে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি দেখেই আশেপাশের ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিলে কিছুটা ছোটাছুটি হয়। পরে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পেয়ে তাদের একাধিক ইউনিটকে সেখানে পাঠানো হয়। তবে আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App