×

জাতীয়

নিজেদের রক্ষা করতে পারবে না সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পিএম

বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকান্ড সংঘটিত করেও নিশিরাতের এই সরকার শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দুটি পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালত নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ১৩ নেতাকে কারাগারে পাঠান। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান পৃথক আদালত।

এর প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল ইসলাম এই বিবৃতি দেন। তিনি দাবি করেন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে ও বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের সার্বিক অবস্থায় এটি সুস্পষ্ট যে কর্তৃত্ববাদী সরকার কোনোভাবেই বিরোধী দল ও বিরোধী মত সহ্য করছে না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। বিচারকেরা আইন মোতাবেক বিচারকাজ পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধীদলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হ”েছন। বর্তমান সরকারে দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ সরকার মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে নেতাদের কারাগারে পাঠিয়েছে। এটি বর্তমান ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন প্রকাশ। এসব করে আওয়ামী সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। কারণ, জনগণ কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

বিবৃতিতে মির্জা ফখরুল প্রতিহিংসামূলক মামলায় গণগ্রেপ্তার বন্ধ ও আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে আটক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App