×

জাতীয়

বিদেশে বাংলাদেশিদের ২০০ শতাংশ আয় বাড়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১০:১৭ পিএম

বিদেশে বাংলাদেশিদের ২০০ শতাংশ আয় বাড়ে

প্রতীকী ছবি

কাজের উদ্দেশ্যে বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন দেশে পাড়ি জমালে তাদের আয় ২০০ শতাংশের বেশি বাড়ে। অপরদিকে, দেশের অভ্যন্তরে অন্যত্র গেলে এই আয় বাড়ে ২০ শতাংশ।

গত মঙ্গলবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে গেলে আয় সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, যা ৩০০ শতাংশেরও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের পরে মালয়েশিয়ায় আয় বেশি বাড়ে। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যেতে হলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি খরচ করতে হয়। অপরদিকে, কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত হলো বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ। বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের যে আয় বাড়ে তা দেশে অর্জনের জন্য সময় লাগবে আরো ৪০ বছর।

বাংলাদেশি অদক্ষ শ্রমিকরা বিদেশে কাজে যাওয়ার ফলে তাদের পরিবারের আয় দ্বিগুণ হয়। এছাড়া, বিদেশে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরত আসা বাংলাদেশিদের দুই-তৃতীয়াংশ উদ্যোক্তা বা উপার্জনের নিজস্ব উদ্যোগ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

পে স্কেল নিয়ে যত তথ্য

পে স্কেল নিয়ে যত তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App