×

জাতীয়

মাসের প্রথম দিনে স্বস্তিদায়ক ঢাকার বায়ু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ১১:৩০ এএম

মাসের প্রথম দিনে স্বস্তিদায়ক ঢাকার বায়ু

ছবি: সংগৃহীত

মাসের প্রথম দিনে ঢাকার বায়ু কেবল সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা গেছে। এতে ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

সোমবার (১ মে) সকালের তথ্য অনুযায়ী, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউ এয়ারের সূচকে আজ জাকার্তার স্কোর ১৫৪, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ১০৬, অবস্থান ১২তম।

তালিকায় দেখা গেছে, জাকার্তার পরের স্থানগুলোতে রয়েছে নেপালের কাঠমান্ডু, চীনের উহান ও চেঙডু। পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয় রয়েছে এর পরের অবস্থানগুলোতে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App