×

জাতীয়

ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:৩১ এএম

ফের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ছবি: সংগৃহীত

ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২ মে) সকাল পৌনে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। এতে অস্বাস্থ্যকর শহরের তালিকায় ঢাকার পরেই আছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৩)। এরপরের স্থানগুলোতে ছিল মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, আরব আমিরাতের দুবাই, চীনের উহান এবং বেইজিং।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তীব্র লোডশেডিং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App