×

জাতীয়

খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৫:৩৬ পিএম

খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টিয়ারশেল, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ৩ জন গুলিবিদ্ধসহ বিএনপির অন্তত ১৫ জন ও ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রথমে পুলিশ গুলি ছুড়েছে। এতে দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে, বিএনপি নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। এতে আমাদের দলের প্রায় ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ২৫-৩০ নেতাকর্মী প্রেস ক্লাবের মধ্যে আটকা পড়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App