×

জাতীয়

বাংলাদেশের কাছে ২১৪ মিলিয়ন ডলার পায় বিদেশি বিমান সংস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৫:৪৬ পিএম

বাংলাদেশের কাছে ২১৪ মিলিয়ন ডলার পায় বিদেশি বিমান সংস্থা

ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের বিমান সংস্থার ২১৪ মিলিয়ন অর্থাৎ ২১ কোটি ৪১ লাখ ডলার আটকে রেখেছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) রবিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির ‘ব্লকড এয়ারলাইন ফান্ডস থ্রেটেন কানেকটিভিটি’ শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে বিশ্বের এয়ারলাইন শিল্পে আটকে রাখা তহবিলের হার বেড়েছে ৪৭ শতাংশ। ২০২২ সালের এপ্রিলে আটকে রাখা তহবিলের পরিমাণ ছিল ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। চলতি বছরের এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২৭ বিলিয়ন ডলার। আটকে থাকা তহবিলের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএটিএ।

সংস্থাটি বলছে, বর্তমানে বিশ্বের পাঁচটি দেশ এ তহবিলের ৬৮ শতাংশ আটকে রেখেছে। এতে শীর্ষে রয়েছে নাইজেরিয়া। দেশটি তহবিলের ৮১২ দশমিক ২ মিলিয়ন ডলার আটকে রেখেছে। দ্বিতীয় অবস্থানেই আছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ২১৪ দশমিক ১ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা আলজেরিয়ার কাছে পাওনা ১৯৬ দশমিক ৩ মিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তান ১৮৮ দশমিক ২ মিলিয়ন ডলার আটকে রেখেছে। সর্বশেষ পঞ্চম অবস্থানে রয়েছে লেবানন। দেশটির কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ১৪১ দশমিক ২ মিলিয়ন ডলার।

আইএটিএ মহাপরিচালক (ডিজি) উইলি ওয়ালশ জানান, যেসব দেশ থেকে বাণিজ্যিক কার্যক্রমের অর্থ সংগ্রহ করা যাচ্ছে না, সেসব দেশে কার্যক্রম চালিয়ে রাখতে পারবে না তারা।এয়ারলাইনগুলোর সঙ্গে সংযোগ চলমান রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এগিয়ে আসতে হবে। এজন্য আন্তর্জাতিক চুক্তি ও চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ রইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App