×

জাতীয়

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০২:৪৫ পিএম

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন। পাসের হার ৯.৬৯ শতাংশ।

আজ বুধবার (৭ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ছিল দুই হাজার ৯৩৪টি। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৯০৮টি, মানবিক বিভাগে ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ ছিল।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন। বাকি ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৩৪ শিক্ষার্থী অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেল: বেতন সর্বোচ্চ ১৩০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা

পে স্কেল: বেতন সর্বোচ্চ ১৩০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল

ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে পুলিশ আহত, গ্রেপ্তার ১০

ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে পুলিশ আহত, গ্রেপ্তার ১০

নারী পর্যটককে শ্লীলতাহানি-ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুইজন গ্রেপ্তার

নারী পর্যটককে শ্লীলতাহানি-ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুইজন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App