×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

ছবি : সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ইসি কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়ার কারণ জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, বিষয়টি এখনই কমিশনের বিবেচনার মধ্যে পড়ছে না। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রথম মনোনয়নপত্রে কোনো সমস্যা থাকলে পরবর্তী মনোনয়নপত্রটি যাচাই করা হবে।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোনো একটি ফরমে তথ্যগত ভুল থাকলে যাতে অন্যটি ব্যবহার করা যায়, সে কারণেই দুটি ফরম জমা দেওয়া হয়েছে। তার দাবি, নির্বাচনগুলোতে এমনটি হয়ে থাকে।

এদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং প্রার্থীদের স্বাক্ষর যাচাই করা হবে।

এর আগে গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন: চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট পৃথক প্রার্থী দিয়েছে। ফলে একাধিক মনোনয়নপত্র বৈধ হলে দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App