×

জাতীয়

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৫:২৬ পিএম

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

সেন্ট্রাল হাসপাতাল

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন-ঢাকা বারের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App