×

জাতীয়

রাজশাহীর মেয়র হিসেবে হ্যাটট্রিক লিটনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৮:৩২ পিএম

রাজশাহীর মেয়র হিসেবে হ্যাটট্রিক লিটনের

রাজশাহীর মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ফাইল ছবি

রাজশাহীর মেয়র হিসেবে হ্যাটট্রিক লিটনের

রাজশাহীর মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ফাইল ছবি

রাজশাহীর মেয়র হিসেবে হ্যাটট্রিক লিটনের

বুধবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হন এএইচএম খাইরুজ্জামান লিটন। ছবি: ভোরের কাগজ

তৃতীয়বারের মতো রাজশাহীর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জমান লিটন। ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মুরশিদ আলম ফারুকী পেয়েছেন ১১ হাজার ৫৮৪ ভোট।

বুধবার (২১ জুন) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ হয় ইভিএমে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম, জাকের পার্টির একেএম আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।

এছাড়া, ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App