×

জাতীয়

ঢাকাসহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকি অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৪০ পিএম

ঢাকাসহ সারাদেশে কাঁচা মরিচের মূল্য তদারকি অভিযান
ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ জুলাই) দ্বিতীয় দিনের মতো এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহর সহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার,পলাশি, হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে। সার্বিকভাবে সকল অভিযান পর্যালোচনা করে দেখা যায়-কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬,২১,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

এনসিপির বিক্ষোভ আজ

এনসিপির বিক্ষোভ আজ

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

কর্ণফুলীতে ৪৫০ বস্তা সারসহ আটক ২৩

জলবায়ু ও প্রকৃতির সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক জলবায়ু ও প্রকৃতির সংকট বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App