×

জাতীয়

আজ ঢাকায় আসছেন ইউএসএইডের প্রধান মার্ক গ্রিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৮, ১০:৩৭ এএম

আজ ঢাকায় আসছেন ইউএসএইডের প্রধান মার্ক গ্রিন
আজ ঢাকায় আসছেন মার্কিন সহযোগিতা সংস্থা ইউএসএইড’র প্রধান মার্ক গ্রিন।  তার সফর সঙ্গী হিসেবে থাকবেন সংস্থার এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপসহকারী অ্যাডমিনিস্ট্রেটর গ্লোরিয়া স্টিল ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, অভিবাসন এবং শরণার্থী বিষয়ক উপসহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা। বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে তারা আগামী ২৩ মে পর্যন্ত অবস্থান করে মিয়ানমার ও থাইল্যান্ড সফর করবেন। ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে মার্ক গ্রিন কক্সবাজারের বিভিন্ন স্থান, যেখানে যুক্তরাষ্ট্র সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাসহ ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা দিচ্ছে, সেসব স্থান পরিদর্শন করবেন। এছাড়া তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, মিয়ানমারে তরুণ নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি রাখাইন রাজ্যসহ মিয়ানমারের অন্যান্য অঞ্চলে সহিংসতা ও সঙ্কট চিহ্নিত করণে প্রয়োজনীয় ধাপসমূহ আলোচনা করতে দেশটির সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন মার্ক গ্রিন। পরে তিনি ইউএসএইডের এশিয়া অঞ্চলের মিশন প্রধানদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য ২১ থেকে ২২ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

ড. মঈন খান ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক ৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App