×

জাতীয়

বায়ূ দূষণে আজ ঢাকার অবস্থান ১৪তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:২৬ এএম

বায়ূ দূষণে আজ ঢাকার অবস্থান ১৪তম

আজ বায়ু দূষণে ঢাকার অবস্থান ১৪। প্রতীকী ছবি 

৮৯ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকায় আজ ১৪তম স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ মানে ঢাকার বায়ুর মান সহনীয়। তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য থেকে এসব জানা গেছে। তালিকায় ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো, তালিকার ১০৭ নম্বর স্থানে রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৬টি এশিয়ার। এর মধ্যে ১৫০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ। ১৪১ স্কোর নিয়ে এরপরের স্থানে রয়েছে চিলির শান্তিয়াগো। এর পরের স্থানগুলোতে রয়েছে কাতারের দোহা, কুয়েতের কুয়েত সিটি, উগান্ডার কাম্পালা, সৌদি আরবের রিয়াদ, যুক্তরাষ্ট্রের শিকাগো, চীনের শেনইয়াং ও উহান।

প্রসঙ্গত, আইকিউ এয়ারের তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০৭টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে মঙ্গলবার ওই স্তরে ছিল না কোনো শহরই। এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App