×

জাতীয়

বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম

বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বই নকল করে পিডিএফ বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হচ্ছে। ইন্টারনেট থেকে বইটা ডাউনলোড করে বিনা পয়সায় নিয়ে যাচ্ছে মানুষ। বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ‘৪২তম বার্ষিক সভা-২০২২’ এ তিনি এ কথা জানান। সভাটির আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

মন্ত্রী বলেন, বই নকল করে পিডিএফ বানিয়ে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া বন্ধ করার ক্ষমতা আমার আছে। আমি প্রকাশকদের অনুরোধ করবো আপনারা যদি এমন লিংক দেখেন তাহলে জানাবেন। এইটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমার। বই নকল করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে এইটা তালা মারার ক্ষমতাটা আমার আছে, তালাটা আমি দিয়ে দেবো এটা নিশ্চিত থাকেন।

প্রকাশনার ব্যয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রকাশনার ব্যয় বাড়ছে কাগজের দামও বাড়ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আপনাদের এই শিল্পকে শক্তিশালী একটি ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে হবে।

এর আগে সভায় বাপুসের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন মন্ত্রী। বার্ষিক সভায় আরও বক্তব্য দেন বাপুসের সভাপতি আরিফ হোসেন ছোটন, সহ-সভাপতি কায়সার -ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম ও মাজহারুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App