×

জাতীয়

১০ বছর পর টিকিটের টাকা দিলেন যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৮:৩০ পিএম

১০ বছর পর টিকিটের টাকা দিলেন যুবক

প্রতীকী ছবি

বিনা টিকিটে রেল ভ্রমণ করার ১০ বছর পর অবশেষে অন্তর্দহন ও আত্মোপলব্ধির কারণে রেলের পাওনা সেই টিকিটের টাকা রেল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন আবু রায়হান নামে এক যুবক।

রবিবার (৬ আগস্ট) দুপুরে তার টিকিটের মূল্য বাবদ ৮৯০ টাকা জমা দেন তিনি। পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। আবু রায়হানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

জিএম অসীম কুমার তালুকদার বলেন, আবু রায়হান নামে ওই যুবক রবিবার হঠাৎ আমার অফিসে এসে ২০১১-২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে টিকিট ছাড়াই ভ্রমণের কথা জানান। হিসাব করে দেখা যায় ওই ভ্রমণ বাবদ তার কাছ থেকে ৮৯০ টাকা পাওনা রয়েছে। এই টাকা সরকারি খাতে জমা দিয়ে দায়মুক্ত হতে চান তিনি।

তিনি আরো বলেন, টিকিট না কেটে ভ্রমণে শুধু নিজেকেই ফাঁকি দেয়া হয় না, বরং জনগণকেও ঠকানো হয়। সেই চেতনা থেকেই ওই যুবক টাকা জমা দেয়ার জন্য আমার কাছে এসেছেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পরে ওই যুবক জানান বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। এখন তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এই আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App