×

জাতীয়

নিবন্ধন না দিয়ে অবিচার করেছে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম

নিবন্ধন না দিয়ে অবিচার করেছে ইসি
সব শর্ত পূরণ করার পরও নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ইসির প্রতি অন্যায় অবিচার করার অভিযোগ তুলে দলটি বলেছে, অতি উৎসাহী কর্মকর্তাদের মনোভাবের কারণে দলটির বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে পূণ বিবেচনার আবেদন জমা দেয়ার পর এমন মন্তব্য করেন-এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, এবি পার্টির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার বাস্তব অস্তিত্ব নেই। আমাদের সকল পর্যায়ে কমিটি আছে। সব শর্ত পূরণ করেছি। তবে এসব যাচাই করতে গিয়ে ইসি কর্মকর্তারা আমাদের অফিস ভাড়ার কাগজের পরিবর্তে বাড়ির মালিকানার কাগজ দেখেছে। কাজেই অতিউৎসাহী কর্মকর্তাদের কারণে এমন হয়েছে। ভিত্তিহীন দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। অথচ এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করেছে। তাদেরকে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App