×

জাতীয়

শেরে বাংলার ১৪৪তম জন্মবার্ষিকী আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ১০:৪৬ এএম

রাজনীতিবিদ, জননেতা ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের নিকট যার পরিচয় ‘বাংলার বাঘ’ এবং 'হক সাহেব' নামে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী মুহম্মদ ওয়াজেদ সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র, ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৪ সালের ১৫ মে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল এ কে ফজলুক হক ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শ্রাবণের মেঘগুলো’ হাজারো শিক্ষিকার কণ্ঠে প্রতিবাদের গান!

‘শ্রাবণের মেঘগুলো’ হাজারো শিক্ষিকার কণ্ঠে প্রতিবাদের গান!

খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

মৃত্যুকূপ থেকে জীবন জয় খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App