×

জাতীয়

এনআরবি গ্লোবাল ব্যাংকে ঋণ জালিয়াতি, মামলার অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম

এনআরবি গ্লোবাল ব্যাংকে ঋণ জালিয়াতি, মামলার অনুমোদন

অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার ম্যানেজার ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেয়া হয়। শিগগিরই সংস্থাটির উপ-সহকারী পরিচালক শামীম খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। দুদক পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের ধানমন্ডি শাখার সাবেক ভিপি অ্যান্ড ম্যানেজার মো. নিজাম উদ্দীন, এসপিও অ্যান্ড জেনারেল ব্যাংকিং ইনচার্জ মহিন উদ্দিন, ট্রেইনি অ্যাসিট্যান্ট অফিসার নুর করিম ও তেজগাঁয়ের বাসিন্দা মোক্তার হোসেন পাটোয়ারী। অপরাপর আসামিরা হলেন- এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডি মো. রাসেল শাহরিয়া, হেড অব এসএমই ফিন্যান্স মো. আজিমুল হক, সাবেক ভিপি ও সিএফও মো. মনিরুজ্জামান আকন, সাবেক সিনিয়র অফিসার মো. ফয়সাল আলম, সাবেক অফিসার মো. আউয়াল হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে ৪৫ লাখ টাকার ঋণ মঞ্জুর করে আত্মসাৎ করেছে। যা বর্তমানে সুদ-আসলসহ মোট ১ কোটি ৩২ লাখ টাকা দাঁড়িয়েছে। অনুমোদিত মামলায় পুরো টাকাই আত্মসাৎ হিসাবে দেখিয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৫৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App