×

জাতীয়

ঢাকার বায়ুর মান আজ সহনীয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০১:২৩ পিএম

ঢাকার বায়ুর মান আজ সহনীয়

৯৪ স্কোর নিয়ে রাজধানী ঢাকার বাতাসের মানে আজ ‘সহনীয়’পর্যায়ে রয়েছে। আর দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪ নম্বরে। এদিকে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৪৭।

শুক্রবার সকাল ৯টা ১৫মিনেটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ১৪১।

এছাড়া শীর্ষ তিনে ১৪১ স্কোর নিয়ে রয়েছে বসনিয়া-হারজিগোভিনার সারায়েভো। ১৩৭ স্কোর নিয়ে চারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর ও ১২৮ স্কোর নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App