×

জাতীয়

ফের নীলক্ষেত অবরোধ করল ৭ কলেজ শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০২:১২ পিএম

ফের নীলক্ষেত অবরোধ করল ৭ কলেজ শিক্ষার্থীরা

সিজিপিএ’র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে ফের নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। পরে দুপুর পৌনে ১টা নাগাদ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনে সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। ঢাবি অধিভুক্ত সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়। তাদের দাবি- নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে গত রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের ফলে এই মুহূর্তে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। যানজটে দীর্ঘ সময় বাসে, রিকশায় বসে থেকে অতিষ্ঠ হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকে।

যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।

অপরদিকে অবরোধ সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করে দিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেত মোড়ে এসেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App