×

জাতীয়

মামলা জট কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম

মামলা জট কমানোর সুপারিশ সংসদীয় কমিটির
মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গরবার (২৯ আগস্ট) কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। তবে মন্ত্রণালয় বিচারকের স্বল্পতার কারণে বিচারিক দীর্ঘসূত্রিতা ও মামলার জটের বিষয়ে আইন কমিশনের সুপারিশ সম্বলিত প্রতিবেদন কমিটির কাছে তুলে ধরে। এবং বিচারিক স্পল্পতার কারণে মামলা জট যথাযথভাবে কমানো সম্ভব হচ্ছে না বলে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। আজ একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো: আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন। বিগত ৩১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে কমিটির সার্বিক কার্যক্রমের উপর প্রস্তুতকরা খসড়া রিপোর্ট উপস্থাপন করা হয। এসময় আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App