×

ঢালিউড

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

এবার পরীমণির ৫১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের উদযাপন শেষ হলেও উপহারের চমক এখনো চলছে। প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে বেশ আনন্দিত এই অভিনেত্রী।

এরই মধ্যে উপহার পাওয়ার একটি ৫১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভক্তের কাছ থেকে পাওয়া বিশেষ উপহারের বিষয়টি নিজেই প্রকাশ করেছেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন তিনি। প্রকাশের পরপরই ভিডিওটি নজর কাড়ে নেটিজেনদের। এক ঘণ্টা না পেরোতেই এতে আট হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি মন্তব্য করেন প্রায় সাড়ে ৪০০ জন।

ভিডিওতে দেখা যায়, পরীমণি একটি উপহারের প্যাকেট খুলছেন। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি একটি ল্যাপটপ। পছন্দের উপহারটি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষে পাওয়া এই উপহার তার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কে তাকে ল্যাপটপটি উপহার দিয়েছেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি পরীমণি।

জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হওয়ার পর নতুন এই উপহারের ভিডিও প্রকাশ করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App