×

জাতীয়

কোচের সিটের নিচে কোটি টাকার হেরোইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৭, ০২:৫১ পিএম

কুষ্টিয়া থেকে পাবনা অভিমুখি যাত্রীবাহী কোচ ‘সোনামনি’ থেকে প্রায় এক কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে লালনশাহ সেতুর পাকশী প্রান্তে কোচটি এসে পৌঁছলে র‌্যাব-১২ পাবনার কমান্ডার রুহুল আমিনের নেতৃত্বে গাড়ি থামিয়ে সিটের নিচ থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। এসময় বহনকারী হিসেবে কেউ সাড়া না দিলে কোচের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করা হয়। অভিযানের কমান্ডার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App