×

জাতীয়

এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৮:৩৩ পিএম

এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল। ছবি: সংগৃহীত

আলোচিত এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, গত ২৩ আগস্ট এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী তাজুল ইসলাম বলেন, গত ২৪ জুলাই আমাদের চিঠি দিয়ে জানানো হয়Ñ ১০৪টি উপজেলার দেয়া তথ্যের মধ্যে ২৫টির তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি ৭৯টির শর্ত পালনের তথ্য সঠিক পাওয়া যায়নি। কিন্তু কোন কোন উপজেলার শর্ত পালনের তথ্য ঠিক নেই চিঠিতে সেটি উল্লেখ করা হয়নি। আমাদের বক্তব্য হলোÑ ১০৪টি উপজেলার সঠিক তথ্য দিয়েছি। এরপরও নিবন্ধন না দেয়ায় রিট করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে বিতর্ক, স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা

স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে বিতর্ক, স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা

দেশে পৌঁছেছে দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ড দেশে পৌঁছেছে দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে আরএমপির ইতিহাস পুনঃস্থাপন’

ভূমিমন্ত্রী ‘ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে আরএমপির ইতিহাস পুনঃস্থাপন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App