×

জাতীয়

কাস্টমসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ এএম

কাস্টমসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মো. এনায়েত কবীর মামুন।

তিনি বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি অজ্ঞাত।

মামলার এজাহারে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি সোনা চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

মো. এনায়েত কবীর মামুন বলেন, মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বিমানবন্দর থানার পরিদর্শক অপারেশন স্যারকে।

চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App