×

জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনালের ৮৯ শতাংশ কাজ সমাপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম

শাহজালালের থার্ড টার্মিনালের ৮৯ শতাংশ কাজ সমাপ্ত

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ৮৯ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

সোমবার (২ অক্টোবর) থার্ড টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, সফট ওপেনিংয়ে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সিস্টেম ও মেশিনারি স্থাপন করা হয়েছে, সফট ওপেনিংয়ের পর বাকি কাজ শেষ হতে আরও এক বছর লাগবে, ১ ও ২ টার্মিনাল থেকে কিভাবে তৃতীয় টার্মিনালে পরিচালনা স্থানান্তর হবে সেই কাজ চলবে।

তিনি বলেন, যাত্রীরা কিংবা সর্বসাধারণের জন্য আগামী বছরের শেষে উন্মুক্ত করে দেয়া হবে। এই প্রকল্পের কারণে সড়ক ট্রেন এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ ও বের হতে পারবেন। ১২৩০ গাড়ি পার্কিং করতে পারবে।

তিনি আরও বলেন, জাইকার অর্থায়নে প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প কাজ শুরু হয় ২০১৯ সালে। তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ১৬ বিলিয়ন যাত্রী পরিবহনের সক্ষমতা আছে এই থার্ড টার্মিনালে। ২৬টি বোর্ডিং চালু করা হবে যাত্রী সেবার জন্য। তৃতীয় টার্মিনালে লাগেজ চারটি স্তরে অটোমেটিক চেক করা হবে।

যাত্রী সেবার মান আন্তর্জাতিক মানের করতে ও পরিচালনার কাজ বিদেশি সংস্থাকে দেয়া হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App