×

জাতীয়

স্বাধীনতার আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১২:১৯ পিএম

স্বাধীনতার আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না 

স্বাধীনতার আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রশাসনের নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, আজ যারা প্রশিক্ষণ নিয়েছেন সবচেয়ে বড় কথা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকতে হবে। তিনি বলেন, তারা (জনগণ) রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যে অর্থ উপার্জন করে সে উপার্জনের টাকা দিয়ে আমাদের সবার সবকিছু চলে। এ কথা আমাদের ভুললে চলবে না। সব সময় মাথায় রাখতে হবে এ যে খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের ফসলটাই আমরা ভোগ করি। শেখ হাসিনা বলেন, জনগণকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দেখতে হবে। নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের টেনিউর (সরকারের মেয়াদ) শেষ। তারপর আবার ইলেকশন হবে, জনগণ যদি আমাদের ভোট দেয় আসব, নইলে ঠিক আছে, তাছাড়া বয়স হয়ে গেছে। দেশের ভেতরেও শত্রু আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের শত্রু দেশের বাইরে থেকে আসা লাগে না, দেশের ভেতরেও আছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা ৭৫-এর খুনি, তারা ও তাদের আওলাদ যারা আছে এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে, মুদ্রাস্ফীতি; এ ব্যাপারে মাঠে গেলে সবাই দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে, উৎপাদন বাড়াতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App