×

জাতীয়

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১০, সবচেয়ে বেশি ঢাকায়

Icon

সাখাওয়াত হোসাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১১:৩৫ এএম

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১০, সবচেয়ে বেশি ঢাকায়

পুরনো ছবি

গেল সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৫৪টি সড়ক দুর্ঘটনায় ৪১০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৬০৯ জন মানুষ। এরমধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে ঢাকা বিভাগে। ৮৩টি দুর্ঘটনায় ৮৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়াম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানায়। এসবের মধ্যে ঢাকা বিভাগে ৮৩টি দুর্ঘটনায় ৮৩ নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৭টি দুর্ঘটনায় ৬৯ নিহত এবং ১৯৯ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৭৬টি দুর্ঘটনায় ৬৭ নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৬৬টি দুর্ঘটনায় ৬৬ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ৩০টি দুর্ঘটনায় ২৫ নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৫৮টি দুর্ঘটনায় ৪৭ নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৩ নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার ১৯টি, বাস ৮৪টি, পিকআপ ৩১টি, অটোরিকশা ৪১টি, ট্রাক ১৩৬টি, মোটরসাইকেল ১৫০টি, ব্যাটারিচালিত রিকশা ৫২টি, ইজিবাইক ৭টি, ট্রাক্টর ৭টি, অ্যাম্বুলেন্স ৫টি, ভ্যান ১৫টি, মাইক্রোবাস ১২টি ও অন্যান্য যান ১১৯টিসহ সর্বমোট ৬৭৮টি। এসবের মধ্যে মোটরকার দুর্ঘটনায় ১২ জন, বাস দুর্ঘটনায় ২৫, পিকআপ ভ্যান দুর্ঘটনায় ১০, অটোরিকশা দুর্ঘটনায় ৩৬, ট্রাক দুর্ঘটনায় ৩৪, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩০, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২৬, ইজিবাইক দুর্ঘটনায় ২০, ট্রাক্টর দুর্ঘটনায় ৩, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ২, ভ্যান দুর্ঘটনায় ৬, মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ ও অন্যান্য যান দুর্ঘটনায় ১০৩ জনসহ সর্বমোট ৪১০ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

ভারত আবারও শেখ হাসিনাকে ‘টুলস’ হিসেবে ব্যবহার করছে: রিজভী

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে চলতি অর্থবছরেই: মীর শাহে আলম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন দুই ভাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App