×

জাতীয়

ঢাবি এলাকা থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ পিএম

ঢাবি এলাকা থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, ফারুক (৪০) নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির।

বুধবার (১৮ অক্টোবর) সকালে শহিদুল্লাহ হল সংলগ্ন ফুটপাতে যাত্রী ছাউনির নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর-মালত এই তথ্য নিশ্চিত করে জানান, ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। মাদকাসক্ত থাকার কারণে তার পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। রাস্তাঘাটেই থাকতো সে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App