×

জাতীয়

ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার এক বিবৃতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার।নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুঁসে উঠেছে।

বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে হামলা ও গুলি করে নেতাকমীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার।

তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।

মির্জা ফখরুল ইসলাম ৭৫ বছর বয়সী এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে।

কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গ্রেফতার নিপীড়ন করে, নেতাকর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না।

আমি স্পষ্ট ভাষায় বলতে চাই শনিবারের বিএনপির মহাসমাবেশে হামলা, গুলি করে হত্যা ও যতো নাশকতা করেছে সব করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। এর দায় দায়িত্বও তাদের নিতে হবে।

আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App