×

জাতীয়

রাজধানীতে চার বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

রাজধানীতে চার বাসে আগুন

ছবি; ভোরের কাগজ

রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে গুলিস্তান, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরেই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়।

এরপরে সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে আরেকটি বাসে আগুন দেয়া হয়। সবশেষে গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউমার্কেট এলাকায় মিরপুর লিংক বাসে আগুন নিয়ন্ত্রণে দেয়ার ঘটনা ঘটে। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে গ্রিন ইউনিভার্সিটির বাসের আগুন নিয়ন্ত্রণে আনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এছাড়া সায়েদাবাদে আসের আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

আখাউড়া ইমিগ্রেশন যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App