×

জাতীয়

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে

সরকারের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে, বিষয়টি হচ্ছে এই যে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না। কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধীদলের ওপর ক্র্যাক ডাউন করে, তাদের সংগঠনের ওপর থেকে নীচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে তারপর একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে তা গণতন্ত্র নয়।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার হরণ করেই চলবে। এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App