×

জাতীয়

ক্রীড়া উন্নয়নে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

ক্রীড়া উন্নয়নে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

ছবি: ভোরের কাগজ

ক্রীড়া উন্নয়নে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে
ক্রীড়া উন্নয়নে সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, দেশের খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের জন্য সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর পল্টনের কাবাডি স্টেডিয়ামে সিটি গ্রুপ আয়োজিত নারী কাবাডি লীগ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে খেলার উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থা, কাবাডি ফেডারেশন প্রতিষ্ঠা ও কাবাডিকে জাতীয় খেলা ঘোষণা করেন।বাংলাদেশে খেলাধুলার উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে অসামান্য অবদান রেখে গেছেন জাতির পিতার সুযোগ্য পুত্র, বাংলাদেশে আধুনিক ক্রীড়া অঙ্গনের রূপকার, ক্রীড়া সংগঠক, আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা, ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল।

তিনি আরো বলেন, পারিবারিক ও সামাজিক কারণ এবং সুযোগ সুবিধার অভাবে মেয়েরা একসময় খেলাধুলায় পিছিয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। প্রতি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করেছেন। ক্রীড়ার সকল ক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে বাংলাদেশে প্রথমবারের মতো মেয়েদের হাত ধরে সাফ ফুটবলের শিরোপা আসে।

ঢাকা ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) আব্দুল মোনেম লি: এর এমডি এ এস এম মাঈনুদ্দিন মোনেম। এছাড়া ক্রীড়া সংগঠক মোল্লা আবু কাউছার, এম এ মান্নানসহ ক্রীড়া অঙ্গনের অনেকে।

উদ্বোধন পর্ব শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কাবাডি লীগে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

সিটি গ্রুপ আয়োজিত নারী কাবাডি লীগ ২০২৩ এ ১১ টি কাবাডি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে বাংলাদেশ পুলিশ বনাম ঝিনাইদহের খেলায় বাংলাদেশ পুলিশ জয়ী হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App