×

জাতীয়

ইসির সঙ্গে বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পিএম

ইসির সঙ্গে বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশন।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসেন তারা।

বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

ইইউ এবার বাংলাদেশের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।

এর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে। দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছিল গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়নপত্র জমা দেয়।

জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা

ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা

দিনেদুপুরে বাসে আগুন

দিনেদুপুরে বাসে আগুন

শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App