×

জাতীয়

নিপুণ রায়ের আগাম জামিন বহাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

নিপুণ রায়ের আগাম জামিন বহাল

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে হাইকোর্টের দেয়া আগাম জামিন বহাল রয়েছে।

এর মাধ্যমে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর দুটি থানায় দায়ের করা পৃথক ৪ মামলায় তার আগাম জামিন বহাল রাখলো আদালত।

হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় আপিল বিভাগ।

এর আগে ৪ ডিসেম্বর নিপুণ রায়কে ৮ মামলায় ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেয় হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। নিপুণ রায়কে হাইকোর্টের দেয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

আদালতে নিপুণের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা। উপস্থিত ছিলেন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা গণমাধ্যমকে বলেন, ৮টি মামলায় নিপুণ রায়ের আগাম জামিন হাইকোর্ট আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বাহাল রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App