×

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১০:২৮ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নগরবাড়ির বগুড়া মহাসড়েক দাদপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ জানান, ঘটনাস্থলে গিয়ে পানির ভেতর থেকে টিন উদ্ধারের পর ৩ জনের মরদেহ পাওয়া যায়। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার ভোর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হন। আহত হন ১৯ যাত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App