×

জাতীয়

হেদায়েত হোসেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

হেদায়েত হোসেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালন

রাজধানীর কাকরাইলে এইচআর ভবনে বৃহস্পতিবার বাদ জোহর মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

হেদায়েত হোসেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালন

রাজধানীর কাকরাইলে এইচআর ভবনে বৃহস্পতিবার বাদ জোহর মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষা-সৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর কর্ণফুলী গ্রুপের কাকরাইলের প্রধান কার্যালয় এইচআর ভবনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহাফিলের আয়োজন করেন হেদায়েত হোসেনের কনিষ্ঠ পুত্র সাবের হোসেন চৌধুরী, রেহানা চৌধুরী, হামদান হোসেন চৌধুরী, রাইমাহ্ চৌধুরী, আলিশা বাবর চৌধুরী, আরাজুল আলম চৌধুরী, তাবাস্সুম কায়ছার, আর্স আল আজিজ।

আয়োজনটি পরিচালনা করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। এসময় মরহুমা রাশিদা হোসেন চৌধুরী, মরহুম আবদুল জব্বার চৌধুরী মরহুমা ফাতেমা খাতুন চৌধুরী, মরহুমা নূরজাহান বেগম চৌধুরী, মরহুম সাদত হোসেন চৌধুরী মরহুম আশরাফ উদ্দিন আহমেদ, মরহুমা মাজেদা খাতুন, মরহুম জহুর হোসেন চৌধুরীসহ সব মুরব্বী এবং আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, যারা জীবিত আছেন এবং কর্ণফুলী গ্রুপের সব স্টাফ এবং স্টাফের পরিবারের জন্য দোয়া চাওয়া হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে মধ্যাহ্নভোজের সময় তবারক বিতরণ করা হয়। একই সময় এমএসসি, পিআইএল (বাংলাদেশ) লিমিটেড, এইচআর লিমিটেড, এইচআর মেমোরিয়াল কলেজ, ম্যাক্রো শিপিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, দেশ টেলিভিশন, দৈনিক ভোরের কাগজসহ কর্ণফুলী গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানেও তবারক বিতরণ করা হয়।

প্রবাদপ্রতিম সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট জহুর হোসেন চৌধুরীর ছোট ভাই শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরী ১৯৩১ সালের ১ জানুয়ারি ফেনীর দাগনভূঁইয়ার রামনগরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শাদাত হোসেন চৌধুরী ব্রিটিশ সরকারের জেলা প্রশাসক ছিলেন। মাতা নূর জাহান চৌধুরানী ছিলেন গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে হেদায়েত হোসেন চৌধুরী ছিলেন চতুর্থ। বড় বোন ইয়াকুত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাফ্‌ফর আহমেদের স্ত্রী। দ্বিতীয় বোন চেমন আরা ইদ্রিস সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের মা। আরেক ভাই কন্টিনেন্টাল গ্রুপের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং সর্বকনিষ্ঠ ভাই মাহমুদ হোসেন চৌধুরী টিএন্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান। ছোট বোন বেবী। হেদায়েত হোসেন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি এসএম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মিছিলে অংশ নিয়ে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তার প্রতিষ্ঠিত কর্ণফুলী গ্রুপের কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ ও কর্ণফুলী লিমিটেড ছাড়াও দেশের খ্যাতনামা শিপিং লাইনস হানজিন ও পিআইএলসহ প্রায় দেড় ডজন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিশিষ্ট এ শিল্পোদ্যোক্তা তৎকালীন পূর্ব পাকিস্তান চেম্বারের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। হেদায়েত হোসেন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাঈদ হোসেন চৌধুরী এইচআরসি শিল্প পরিবারের চেয়ারম্যান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক। দ্বিতীয় পুত্র সাদেক হোসেন চৌধুরী মাল্টিড্রাইভ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

কনিষ্ঠ পুত্র সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত, ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য এবং দেশ টিভির চেয়ারম্যান ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরী ২০১৪ সালের ১৪ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হেদায়েত হোসেন চৌধুরীকে রাজধানীর পরীবাগের 'সাদাত নূর' বাসভবনের বৃক্ষরাজির শীতল ছায়ায় সহধর্মিণীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App