×

জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ২১ মাঝিমাল্লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ১২:২২ পিএম

বঙ্গোপসাগরে নিখোঁজ ২১ মাঝিমাল্লা
বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের সোনারচরে ‘এফবি সূর্যমুখী’ ডুবে ২১ মাঝিমাল্লা নিখোঁজের খবর পাওয়া গেছে। সপ্তাহখানেক আগে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁঁজ হন। নিখোঁজ ফিশিং ট্রলারের মালিক হরিধর জলদাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সপ্তাহখানেক আগে এসবি সূর্যমুখী নামে ফিশিং ট্রলার নিয়ে ২১ মাঝিমাল্লা গভীর সাগরে মাছ ধরতে যায়। পরে সোনারচরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এতে ট্রলারে থাকা ২১ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও এখনো তাদের পাওয়া যায়নি। নিখোঁজ সবার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি। নিখোঁজ সবাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট জলদাস পাড়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, নিখোঁজ ফিশিং ট্রলারের খোঁজে সাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় যৌথভাবে আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড একযোগে নিখোঁজ মাঝিমাল্লাদের খোঁজে তৎপর রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App