×

জাতীয়

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ১০:৫১ এএম

ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা। তিনি বলেন, অটোরিকশটি মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রাস্তায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতরা হলেন, মুক্তাগাছার পিলখানা গ্রামের রাজন রায় (২৮), রোমেজা খাতুন (৪৫)। বাকি একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App