×

জাতীয়

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না : প্রধামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ০২:২১ পিএম

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না : প্রধামন্ত্রী
সড়ক দুর্ঘটনারোধে টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে প্রধামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি ছাড়াও সড়ক দুর্ঘটনারোধে বেশ কয়েকটি নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকে সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, চালকেরা টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, দূরপাল্লার যাত্রী পরিবহনকালে পথে চালকদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকা, চালকের সহকারী (হেলপার) কখনই চালকের আসনে বসতে পারবেন না ও পরিবহনে যাত্রীদের সিটবেল্ট পরা বাধ্যতামূলক। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্র, নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে একসঙ্গে বসে এসব নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ তদারকি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। চালক ও তার সহকারীর (হেলপার) প্রশিক্ষণ, দূরপাল্লার বাসে বিকল্প চালকের ব্যবস্থা, সিগন্যাল মেনে রাস্তা পারাপারের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এ-সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরির বিষয় আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেটি আইন হিসেবে পাসের আগে এসব নির্দেশনা বাস্তবায়ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App