×

জাতীয়

চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন এরশাদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৯:২৭ পিএম

চিকিৎসা শেষে আগামীকাল সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

গত ১৬ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) মো. খালেদ আখতার, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।

গত ২৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরশাদ। এ সময় তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসক জানিয়েছিলেনন, গরমের কারণে এসিডিটির সমস্যা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ওইদিন রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App