×

জাতীয়

গুপ্তধনের খোঁজে মিরপুরের একটি বাড়িতে খোঁড়াখুঁড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০২:৩০ পিএম

গুপ্তধনের খোঁজে মিরপুরের একটি বাড়িতে খোঁড়াখুঁড়ি
গুপ্তধনের খোঁজে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের একটি বাড়িতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যজিস্ট্রেট আনোয়ারুজ্জামানের নেতৃত্বে ২০ শ্রমিক বাড়িতে খোঁড়াখুঁড়ি শুরু করেন। খবর পেয়ে বাড়িটির আশপাশে ভিড় করেছেন শতশত উৎসুক মানুষ। এলাকায় জনশ্রুতি আছে, বাড়িটির মাটির নিচে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র রয়েছে। তাই বেশ কিছুদিন ধরে সেখানে সার্বক্ষণিক পাহারা বসিয়েছে পুলিশ। মিরপুরের ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বরের এই বাড়িটি দুই কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। জানা যায়, বাড়িটির আগের মালিক ছিলেন একজন পাকিস্তানি। তার দেয়া তথ্যমতে, সেখানে গুপ্তধন আছে বলে জানতে পারেন বাড়ির বর্তমান মালিক দাবিদার মনিরুল আলম। গত ১৪ জুলাই তিনি মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরই ধারাবাহিকতায় আজ সেখানে মাটি খনন শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App