×

সিলেট

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:১১ এএম

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

ছবি: ভোরের কাগজ

সিলেট নগরীর প্রসূতি ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা দিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেটারনাল এইড এসোসিয়েশন।

বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিক ও সংস্থাটির মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নগরীর কুমারপাড়ায় সিসিক পরিচালিত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে মেটারনাল এইড এসোসিয়েশন বিনামূল্যে প্রসূতি ও স্বাস্থ্যসেবা প্রদান করবে।

সিসিকের পক্ষে কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মেটারনাল এইড এসোসিয়েশনের পক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. অখিল জায়গীরদার নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমানো এবং প্রসূতি মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে নিবন্ধিত অলাভজনক সংস্থাটি সিলেটে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করল।

চুক্তির আওতায় হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের নিয়মিত শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেওয়া হবে। পাশাপাশি দুস্থ ও দরিদ্র রোগীদের প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষাও বিনামূল্যে করা হবে।

চুক্তি স্বাক্ষর শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অর্থের সংকটে সিলেটের যেসব দুস্থ মা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন, এই উদ্যোগের ফলে তারা বিনামূল্যে মানসম্মত চিকিৎসা, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা পাবেন।

তিনি দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসায় মেটারনাল এইড এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বিত্তবানদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেটারনাল এইড এসোসিয়েশনের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রফেসর শাহাগীর বক্ত ফারুক, সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, লজিস্টিক ম্যানেজার ডা. দুর্জয় রায় এবং মেডিকেল কলেজ কো-অর্ডিনেটর ডা. আব্দুস শাকুর স্বপন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App