×

জাতীয়

আগস্টের শেষে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ১০:৪২ এএম

আগস্টের শেষে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল
৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়ে গেছে। আগস্ট মাসের শেষে এই ফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সোমাবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন বলেন, খুব শিগগিরই স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের কাজ শুরু হয়ে গেছে। আগস্ট মাসের শেষের দিকে এই ফল প্রকাশ হতে পারে। তিনি বলেন, সামনে ঈদের ছুটি, অন্যদিকে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। সব মিলিয়ে পিএসসিতে কঠিন ব্যস্ততা চলছে। এর মধ্যেই ৩৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে। ঈদের পরে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানান পিএসসির তথ্য কর্মকর্তা। বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন। ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারি সার্জন আর ২৫০ জন সহকারি ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৯তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App