×

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১০:৫১ এএম

বেনাপোল সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (১৯ আগস্ট) সকাল ৭টায় বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠে চোরাচালানীদের ধাওয়া করে এসব শাড়ি জব্দ করা হয়। বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে শিকড়ি মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় টের পেয়ে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস শাড়ি পাওয়া যায়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, জব্দকৃত কাপড় কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App