×

জাতীয়

শহিদুল আলমের মুক্তি দাবি টিউলিপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৪:৫৮ পিএম

শহিদুল আলমের মুক্তি দাবি টিউলিপের
দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ফটোসাংবাদিক শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’। হ্যাম্পসটেড এবং কিলবার্ন থেকে নির্বাচিত লেবার পার্টির এই এমপি বলেন, শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বাধীন সরকারের সময় শহিদুল আলমের গ্রেফতার থাকা ‘খুবই উদ্বেগজনক’ এবং ‘অবিলম্বে এ পরিস্থিতির ইতি ঘটা উচিত’। দ্য টাইমস বলছে, যুক্তরাজ্যে অসংখ্য প্রদর্শনীতে অংশ নেয়া শহিদুল আলমকে গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিকভাবে অনেকেই নিন্দা জানিয়েছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হলেন টিউলিপ সিদ্দিক। এর আগে শহিদুল আলমের কারামুক্তির আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, স্যার রিচার্ড ব্রেনসন, শ্যারন স্টোন, রিচার্ড কার্টিস, আর্চবিশন ডেসমন্ড টুটু থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App