×

জাতীয়

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ এএম

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকা থেকে অস্ত্র, ফেনসিডিল ও গুলিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান। তিনি বলেন, সিটি গেইট এলাকায় ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কারটি না থামিয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। কারে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App