×

জাতীয়

ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১১:১৫ এএম

ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী আটক
ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি এখন সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, ৮ মাস আগে শহরের পুলিশ কোয়ার্টার এলাকার বাসিন্দা লাভলী আক্তারের বাড়িতে গৃহকর্মীর কাজে যোগ দেয় ১২ বছরের শিশু রত্না। কিছুদিন পর ঢাকায় অবস্থানরত তার মেয়ে মেরির কাছে রত্নাকে পাঠিয়ে দেন লাভলী। নির্যাতিতা শিশুটির অভিযোগ, ঢাকায় যাওয়ার কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় নানা কারণে তাকে মারধর করতো মেরি। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে মায়ের কাছে ফেনীতে নিয়ে যান মেরি। সেখানেই গোপনে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিল লাভলী। তবে সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় লাভলীর পরিবার। বিষয়টি স্বেচ্ছাসেবীদের নজরে এলে, থানায় খবর দেন তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে লাভলী আক্তারকে আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App